মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন সাংবাদিকতার উপর কুবি শিক্ষকের বই থাকছে এবারের বইমেলায়

অনলাইন সাংবাদিকতার উপর কুবি শিক্ষকের বই থাকছে এবারের বইমেলায়


কুবি প্রতিনিধিঃ বই মানুষের পরম বন্ধু। বিভিন্ন বিষয়ের উপর লেখকগণ বই লিখে থাকেন। সাংবাদিকতাও এর ব্যাতিক্রম নয়। এই বিষয়ের উপরও রয়েছে অসংখ্য বই।
কিন্তু বাংলা ভাষায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপর বই থাকলেও অনলাইন সাংবাদিকতার মত ইদানীংকালে প্রচলিত একটি বিষয়ের উপর কোনো বই ছিল না। এবার এই উদ্যোগই হাতে নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম।


সাংবাদিকতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত সাইফুল সামিন ও মো. সুমন আলীকে সাথে নিয়ে লিখে ফেলেন “অনলাইন সাংবাদিকতাঃ পাঠ ও প্রয়োগ” নামক বইটি। যেটি থাকছে এবারের বইমেলায়। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে বইমেলার ৩২৭ থেকে ৩২৯ নং স্টলে।


বইটি সম্পর্কে কাজী এম. আনিছুল ইসলাম বলেন, “প্রযুক্তি ছাড়া সাংবাদিকতা কল্পনা করা যায় না। নিত্যনতুন প্রযুক্তি সাংবাদিকতার ধরণ, কাঠামো, উপস্থাপনাকে পরিবর্তন করে দিয়েছে।”
“অনলাইন সাংবাদিকতাঃপাঠ ও প্রয়োগ” বইটিতে প্রযুক্তি কিভাবে সাংবাদিকতাকে পরিবর্তন করছে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।


বইটির মাঝে অনলাইন সাংবাদিকতার ইতিহাস, অনলাইন সাংবাদিকতার নীতি নৈতিকতা, আয়-ব্যয়, মাল্টিমিডিয়া জার্নালিজম, হাইপারলিংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। বইটি পড়ে পাঠক সমাজ বিষয়গুলোর তাত্ত্বিক জ্ঞান অর্জনের সাথে বাস্তব জীবনেও এর প্রয়োগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com