রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না : প্রিন্স

বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না : প্রিন্স


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,বিএনপি বর্তমান সরকার ও তার নিয়োগকৃত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না। গণ বিচ্ছিন্ন সরকারের  আবারও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র করছে। সেজন্য রাষ্ট্রপতির সংলাপের নাটকের পর এখন নির্বাচন কমিশন গঠনে নিজেদের মতো করে আইন প্রনয়ন করছে। জনগণ এবার আর তাদেরকে সেই সুযোগ দিবে না। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে  আজ বুধবার,১৯ জানুয়ারী সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র এবং দুপুরে ছাত্র দলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণের পৃথক দুটি অনুষ্ঠানে  বক্তব্য রাখছিলেন। সকালে হালুয়াঘাট তাহফিজুল কোরআন মাদ্রাসায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবীর,আবদুল মান্নান মল্লিক, আবদুল আজিজ খান, বদরুল হাসান খান, আলী আমজাদ খান দীপু, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের আব্দুল মালেক সোহান, সোহেল আল আজাদ,  স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান,পৌর যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি,সাধারণ সম্পাদক মশিউজ্জামান,কৃষক দলের সহ সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক আবদুল হান্নান, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন।দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের সভাপতিত্বে  হালুয়াঘাট উপজেলা ও পৌর ছাত্র দলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন,সিরাজুল ইসলাম শাহীন, মোহাইমিনুল ইসলাম রবিন,মির্জা তাইয়েব,আল আমিন, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছোটন সরকার,সাদ্দাম হোসেন তুহিন বক্তব্য রাখেন।  তিনি বলেন, সরকার তার দুঃশাসন এবং মানবাধিকার লঙ্ঘন আড়াল করতে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, যা দুর্নীতির নামান্তর। জনগণের সরকার কায়েম করে এই দুর্নীতির বিচার করা হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ শহীদ জিয়াকে ভয় পায়। তারা যেখানে ব্যার্থ,শহীদ জিয়া সেখানে সফল। এজন্যই জনগণের হৃদয়ে তাঁর স্থান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের ধ্বংস স্তুপের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই বাকশালে বিলীন হওয়া আওয়ামী লীগ স্ব নামে রাজনীতি করতে পারছে। তাদের নূন্যতম কৃতজ্ঞতাবোধ নাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে। বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো বিনির্মান, শক্তিশালী জাতিরাষ্ট্র গঠন এবং জনগণের ভাগ্য পরিবর্তনে স্বাধীনতার ঘোষক  শহীদ জিয়ার অবদান কেউ মুছে ফেলতে পারবে না। তিনি বলেন শহীদ জিয়ার রাজনীতির পথ ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সুখে দুঃখে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com