শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে হাবিব স্টিল কিং কারখানায় আগুন

সাভারে হাবিব স্টিল কিং কারখানায় আগুন

সোহেল রানা,সাভার (ঢাকা):

সাভারের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১ জানুয়ারি) রাত ১২ টা ৪০ মিনিটে সাভারের বাজাররোড এলাকার আবুলের মার্কেটের হাবিব স্টিল কিং নামের ফার্ণিচারের কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাজীম ভূঁইয়া মিশু জানান, হাবিব স্টিল কিং ফার্নিচার কাখানায় রাত ১২ টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে হাবিব ফার্ণিচারের একটি কক্ষে আগুনের সুত্রপাত হয়। পরে তাদেরই পাশের আরও দুইটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ইলেক্ট্রিক শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হতে পারে। তদন্ত করে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com