রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ফেসবুক এবং ইউটিউবে দেখা যায় যে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (৬৬) গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে আপলোড করে প্রচার করা হচ্ছে।

আসামির কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য, আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম বক্তব্য প্রদান ও বক্তব্য ফেসবুক এবং ইউটিউব চ্যানেল পরিচালনাকারী এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আসামি বক্তব্য শেয়ার-পোস্ট করে গুরুতর অপারাধ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com