রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝাঁড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝাঁড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ডেস্ক নিউজ:

বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ, জঘন্য সাম্প্রদায়িক একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে সে যে নোংরা বক্তব্য দিয়েছেন তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কুৎসিৎ ও চরম ধৃষ্টতামূলক বক্তব্য শুধু আমাদের দেশ ও জাতির জন্যই নয় প্রতিবেশী দেশের জন্যও চরম অসম্মানজনক ও অবমাননাকর। এমতাবস্থায়, মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ ১০ ডিসেম্বর ২০২১ইং, শুক্রবার সকাল ১১ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ ঝাঁড়ু– মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বাংলার গণমানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে কটুক্তি করেছে তা ক্ষমার অযোগ্য। তার বক্তব্য বাংলার সতের কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। তার উলঙ্গ আষ্ফালন ও ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলালকে যেখানে পাওয়া যাবে স্বেচ্ছাসেবক লীগ সেখানে তাকে প্রতিহত করবে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখার আহবান জানান।

আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাড. সালমা হাই টুনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি, কাজী শহিদুল্লাহ লিটন, নির্মল চ্যার্টাজি, মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, আব্দুল আলীম বেপারি, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুর রহমান ছিন্টু,ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এমএ হান্নান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শাহিন-উল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. এম জুয়েল আহম্মেদ, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, রাহুল দাস, উপ-আইন সম্পাদক অ্যাড. জিসান মাহমুদ, উপ-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল কাফি মন্ডল, উপ-প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ আলম সিকদার জয়সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com