শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের মল্লিকপুরে সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে খুলনাগামী দিগন্ত পরিবহন ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন জেলার বোয়ালমারী উপজেলায় অবস্থিত ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে। অপরজন দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালক মনির হোসেন মন্জু (৪০)। মনির হোসেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাইক্রোবাসের হতাহতরা মাইক্রোবাসে করে বোয়ালমারী থেকে ঢাকা  যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুইজন নিহত হন। মাইক্রোবাসের অপর দুই যাত্রী ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের  উপাধ্যক্ষ ডাঃ সমীর কুমার বালা দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। মাইক্রোবাসে করে হোমিওপ্যাথি কলেজের শিক্ষকরা ঢাকায় পরীক্ষার খাতা আনার জন্য যাচ্ছিলেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com