বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিলার বিচার শুরু

মিলার বিচার শুরু

ডেস্ক নিউজ:

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে এসিড হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ আদেশ দেন।জানা গেছে, ২০১৯ সালের গত ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন—পিস জন পিটার হালদার কিম। তাঁকে মিলার সহযোগী দেখানো হয়েছে।

২০১৯ সালের ৫ জুন সন্ধ্যায় এসিড হামলার শিকার হন বলে গণমাধ্যমকে জানান মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি। ওই দিন রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

২০১৭ সালের অক্টোবরে মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পারভেজ সানজারি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৯ নম্বর আদালতে মামলার বিচার চলছে।

এর আগে ২০১৭ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিলা ও পারভেজ সানজারি। দুই মাস পরেই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

এ ছাড়া মিলার বিরুদ্ধে তাঁর সাবেক স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি ইউনিট তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com