বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুবাই যাচ্ছেন নিশো-মেহজাবিন!

দুবাই যাচ্ছেন নিশো-মেহজাবিন!

ডেস্ক নিউজ:

শ্রমিক ভিসায় দুবাই যাচ্ছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের মতো তারকারা কেন শ্রমিক ভিসায় যাচ্ছেন, এমন প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। তাদের এই যাত্রা বাস্তবে নয়, নাটকে। ভিন্ন ট্র্যাকের গল্পের নাটকটির নাম ‘ঢাকা টু দুবাই’।

নাটকের গল্পে দেখা যাবে, একটা মফস্বল শহরের নবদম্পতি মিজান ও জবা। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন। তাদের ভিসার ব্যবস্থা করে দিয়েছে একটি এজেন্সি। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠল।এতে মিজান চরিত্রে আফরান নিশো ও জবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর এই দুটি চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তারই। সিএমভির প্রযোজনায় সম্প্রতি বিশেষ এই নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।

নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপা অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’

‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com