শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা বিস্ফোরণ

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবান শাসিত আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আজ শুক্রবার দুপুরে নানগারহার প্রদেশের আচিন জেলার স্পিন গার এলাকার একটি মসজিদে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও তালেবান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জুমার নামাজের সময়ই মসজিদের ভেতর এই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে এএফপি বলেছে, অন্তত তিনজন নিহত হয়েছে।মধ্যপ্রাচ্য ভিত্তিক আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, তারা এটি যাচাই করে উঠতে পারেননি। তবে ইমামসহ ১২ জনের মতো আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র ক্বারি হানিফ বার্তা সংস্থা এপিকে বলেন, বোমাটি মসজিদে আগে থেকেই ছিল।আতাল শিনওয়ারি নামে স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতরে এই বিস্ফোরণ ঘটে। এলাকার অন্য বাসিন্দারাও একই কথা বলেছেন।

এ বছরের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যায়। তার কিছুদিনের মধ্যেই কাবুলের পতন ঘটে। ক্ষমতায় আসে তালেবানরা। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই মসজিদের বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে।

এর আগে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট তথা আইএস খোরাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com