শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের তারিখ পরিবর্তন

জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের তারিখ পরিবর্তন

সোহেল রানা,সাভার (ঢাকা):

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিটের ৭ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর এবং ৮ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আবু হাসান। তিনি বলেন, অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হলো। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির একটি সূত্র জানায়, চলমান পরিবহন ধর্মঘটের কারণে জরুরি বৈঠকের আহ্বান করা হয়।

‘এ’ ইউনিট ছাড়া অন্য ইউনিটের পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ৯ ও ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ‘জি’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা হবে।

১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে।

প্রতিদিন প্রথম পালার পরীক্ষা সকাল ৯টা থেকে পৌনে ১০টা, দ্বিতীয় পালা সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা, তৃতীয় পালা দুপুর ১২টা থেকে পৌনে ১টা, চতুর্থ পালা পৌনে দুপুর ২টা থেকে আড়াইটা এবং পঞ্চম পালার পরীক্ষা বিকেল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com