শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন।

নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের উদ্যোগে নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চবি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) চবি উপাচার্য দপ্তরে এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের সহকারী পরিচালক ড. ইকবাল আহমেদ, ড. কাজী তানভীর আহমদ রনি, জনাব এইচ এম কামরুল হাসানসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চবি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করায় আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আইসিটি সেলের এ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রযুক্তির উৎকর্ষতায় আরও একধাপ এগিয়ে গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসার ব্যাপারে আইসিটি সেল আরও কার্যকর ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভবিষ্যতে চবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় ফি সংক্রান্ত কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com