বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবিতে চলছে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

কুবিতে চলছে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

কুবি প্রতিনিধি:

সারাদেশ ব্যাপী চলমান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ৩য় ধাপে ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১ নভেম্বর) বেলা ১২.০০ টা থেকে কুবি কেন্দ্রে চলছে এ পরীক্ষা।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি পরীক্ষার্থীরা আজ সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বরাবরের মতোই পরীক্ষার্থীদের সহায়তায় উপস্থিত আছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ও ২৪ অক্টোবর গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। সে বার কুবি কেন্দ্রে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com