বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিপুরার শান্তি নষ্ট হচ্ছে রাজনৈতিক মদদে: কংগ্রেস

ত্রিপুরার শান্তি নষ্ট হচ্ছে রাজনৈতিক মদদে: কংগ্রেস

ডেস্ক নিউজ:

সম্প্রতি ত্রিপুরায় মসজিদে আগুন দেয়াসহ সাম্প্রদায়িক সহিংসতায় ভারতীয় কয়েকটি সংগঠনকে দায়ী করেছে কংগ্রেস। এরমধ্যে সরকারি দল বিজেপিও রয়েছে। কংগ্রেস উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আগরতলা শহরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই ঘটনার জন্য তারা বিশ্ব হিন্দু পরিষদ, বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপি কে দায়ী করেছে।

তবে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গত ২৬ অক্টোবর তারিখে ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় কোনো মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি বলে দাবি করা হয়েছে। কিছু গণমাধ্যমে মসজিদে হামলার বিষয়টিকে গুজব বলেও প্রচার করা হয়েছে।

কিন্তু ঐ দিন রোয়া বাজার চামটিলা মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে হামলা হয়েছে এবং মসজিদের ক্ষতিসাধন করা হয়েছে মর্মে একটি সূত্র জানিয়েছে। এছাড়া রোয়া বাজারে মুসলমানদের মুদি দোকান, রেশন দোকান এবং একটি গোডাউনে অগ্নিসংযোগ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে ইতোমধ্যে ত্রিপুরার ৫ জেলায় দেড়ডজনের মত অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে মসজিদে অগ্নিকাণ্ড- ৩ তিনটি, মসজিদে হামলা ১১টি, দোকান-পাটে অগ্নিকাণ্ড তিনটি, বাড়ি-ঘরে হামলা ৪টি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com