সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
করোনার লক্ষন নিয়ে শিবচরে পল্লী বিদ্যুত কর্মকর্তার মৃত্যু

করোনার লক্ষন নিয়ে শিবচরে পল্লী বিদ্যুত কর্মকর্তার মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) রাত দশটার দিকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা  হয়েছে।


শিবচর পল্লী বিদ্যুত সূত্র জানায়, পল্লী বিদ্যুত অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে  কর্মরত সিনহা খসরু(৪৮)  গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়। এদিকে মৃতের স্ত্রী ও সন্তানেরও সর্দি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাদেরকে (সোমবার) ঢাকায় পাঠানো হয়েছে। সিনহা খসরু  শিবচর পৌর এলাকার গুয়াতলা ১ নং ওয়ার্ডে ভাড়া থাকতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com