বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গভীর রাতে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন বোয়ালমারীর ইউএনও

গভীর রাতে সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন বোয়ালমারীর ইউএনও

পবিত্র ঈদুল ফেতর এর রাতে করোনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ঈদ উপহার নিয়ে হাজির হয়েছেন বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
ফরিদপুরে বোয়ালমারী পৌরসদরের সোতাশী, আমগ্রামসহ শেখর ইউনিয়নের রাখালতলি ও সহস্রাইল বাজারের আশপাশের বেশ কিছু সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি পৌছিয়ে দিয়েছেন তিনি।

করোনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে ঢাকা থেকে মাস দুয়েক আগে নিজ বাড়ীতে এসেছে টিটু ও তার স্ত্রী রহিমা। এলাকায় ফিরেও বেকারত্বের কষাঘাতে জর্জরিত হয়ে ধারদেনা করে কোনমতে জীবনযাপন করছিল টিটো । একমাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ এলেও তার সংসারে ছিল না ঈদের অামেজ। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে এমন ২০টি পরিবারের হাতে ঈদের গভীররাতে ঘুম থেকে জাগিয়ে তুলেদেন এ ঈদ উপহারাদি। ঈদ উপহার শাড়ী পেয়ে সহস্রাইলের রহিমা ও শেফালী আবেগাপ্লুত হয়ে পড়েন বারবার ইউএনও ঝোটন চন্দের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।


এ সময় উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর অালম, বোয়ালমারী পৌরসভার মহিলা কাউন্সিলর মণিকা রাজবংশী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com