রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন


কুবি প্রতিনিধি:

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রবিবার(১৭ অক্টোবর) দুপুর ১২ টা থেকে শুরু হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্ভাব্য ২২ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৩২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা তাদের নানারকম অনুভূতি ব্যক্ত করেন। তানভীর নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হলে কোনো সমস্যা হয়নি। স্যাররা যথেষ্ট আন্তরিক ছিল।

আরেক পরীক্ষার্থী ফারহানা হোসেন সাথী বলেন, পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। এছাড়া পরীক্ষা দিতে কোন সমস্যা হয় নাই। মূল গেট থেকেই বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রোভার, বিএনসিসি, ছাত্রলীগ থেকে সহযোগিতা পেয়েছি।

পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপর্ণা নন্দী নামে একজন অভিভাবক বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে ভালোই হয়েছে। আমরা বাড়ির কাছেই পরীক্ষা দিতে পেরেছি। ফলে দুর্ভোগ অনেকখানি কমেছে। সামনেও যেন এ ধারা অব্যাহত থাকে।

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, সবার সার্বিক সহযোগিতায় আমরা ‘এ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠভাবে শেষ করতে পেরেছি। সামনেও এরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com