বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি:

আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। অন্যান্য কেন্দ্রগুলোর মতো ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রও। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২ টা থেকে শুরু হওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ২,৫০৫ জন শিক্ষার্থী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অনুষদের সামনে সিট প্লান ঝুলিয়ে দেয়া হয়েছে। এছাড়া করোনার মধ্যে একাডেমিক পরীক্ষা নেয়ার সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য যে বেসিনগুলো লাগানো হয়েছে, সেখানে পরিষ্কার পানি ও হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটি পরীক্ষা হল স্যানিটাইজ করা হচ্ছে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্ত্তী বলেন, ‘আমরা বেশ কয়েকদিন আগে থেকে কাজ করছি। ফলে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ৷ আজ(১৬ অক্টোবর) সকাল থেকে আসন বিন্যাস, সিট ট্যাগ সহ ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ শেষ করেছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর সদস্য সচিব অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। এখানে ২,৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে ৫৮ টি কক্ষে। এ পরীক্ষা উপলক্ষ্যে যত ধরনের স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে সবগুলো নেয়া হয়েছে। আশা করি কোনো ঝামেলা ছাড়াই গুচ্ছের পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ইউনিট মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ২০ টি বিশ্ববিদ্যালয় একযোগে ভর্তি পরীক্ষা হবে। এ তিন ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ৭,০২৬ জন পরীক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com