বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভিডিও কলে বাবা মায়ের সাথে কথা বললেন শাহরুখ খান পুত্র

ভিডিও কলে বাবা মায়ের সাথে কথা বললেন শাহরুখ খান পুত্র

ডেস্ক নিউজ:

জেল থেকে মা-বাবার সঙ্গে ১০ মিনিট ভিডিও কলে কথা বললেন বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান। কোভিড বিধির জন্য জেলবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে জেলবন্দিদের। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ। 

শুক্রবার (১৫ অক্টোবর) শাহরুখ এবং গৌরী ভিডিও কলে ছেলের মুখ দেখতে পেলেন। জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ান কী খাবার খাচ্ছেন, কোনও সমস্যা হচ্ছে কি না। আর্থার রোড জেল সূ্ত্রে খবর, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের তারকা-সন্তান।

বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখ-পুত্র। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। আদালত ঘোষণা করেছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, ২০ অক্টোবর। 

এদিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নাম্বার দেওয়া হয়েছে। সেখানে শাহরুখপুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নাম্বার ৯৫৬’।

জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র যুক্তি, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। সংস্থার দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়শই মাদক কিনতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com