রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মাধবপুরে করোনা টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়

মাধবপুরে করোনা টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি,

করোনাভাইরাসের টিকা নিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়,উপেক্ষিত স্বাস্থ্যবিধি।সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ৩ টা পর্যন্ত। এতে প্রায় ১৫৩৫ জন নারী পুরুষ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।

সরজমিনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়। সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। অনেকের মুখে মাস্কও ছিল না। নারী ও পুরুষের আলাদা দুইটি বুথে দেওয়া হচ্ছে টিকা। এতে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব মানানোর চেষ্টা করলেও মানছে না।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন বলেন, প্রথম ধাপে শুরুতে নানা ধরনের আশঙ্কার কারণে অনেকেই টিকা নিতে আগ্রহী ছিলেন না এবং সময়মতো টিকা না নিয়ে অনেকেই দ্বিতীয় ডোজের টিকা পাননি। কিন্তু দ্বিতীয় ধাপে সংক্রমন বেড়ে যাওয়ার পর টিকা নেওয়ার প্রতি আগ্রহ বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৮০০ জন টিকা গ্রহণ করছে। তবে টিকা নিতে আসা মানুষরদেরকে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করার কথা বললেও স্বাস্থ্যবিধি মানছেন না তারা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com