বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
হঠাৎ মা‌রিয়া নয়, যেন হুবহু প্রধানমন্ত্রী ব‌রিশা‌লে

হঠাৎ মা‌রিয়া নয়, যেন হুবহু প্রধানমন্ত্রী ব‌রিশা‌লে

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

চারদিকে আওয়ামী লীগের নেতাকর্মী আর সাধারণ মানুষ, তার মাঝখানে একটি পিকআপ ভ্যানের ছাদের ওপর শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শিশু। দূর থেকে অনেকটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে।
কখানো দাঁড়িয়ে, কখনো বসে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে হাত নাড়ছেন এমনভাবে যেন নেত্রী তার নেতাকর্মীদের লক্ষ্য করে ভালোবাসার শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচিকে ঘিরে যখন গোটা সদর রোডে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিলো।

তখন মারিয়া নামের এই শিশুটি প্রধানমন্ত্রীর অবয়বে পিকআপভ্যানের উপর দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদের অনেকটাই চমকে দিয়েছেন। তাকে বহনকারী পিকআপভ্যানটি ঘিরেও ছিল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো নেতা-কর্মীদের স্লোগানমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শেখ মুনতাছির রহমান দোদুল বলেন, হঠাৎ শিশুটিকে দেখে কিছুটা ভরকে যাই। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মঞ্চে উঠে হাত নাড়ান, শিশুটিও সেভাবে হাত নাড়ছেন।
আবার চুলে সাদা রং করা, চশমা সবই আছে।  মারিয়া নামের দশ বছরের ওই শিশুটি বরিশাল নগরের কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা রইস আহম্মেদ মান্না।  
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ভালোবাসেন বিধায়  শিশুমন থেকেই এমন সাজ সেজেছিল মারিয়া। পরে তাকে স্বজনরাই সঙ্গে করে আওয়ামী লীগের এ আয়োজনে নিয়ে আসেন।  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
যেখানে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিচুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, আনোয়ার হোসাইন, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com