বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় ভাতিজার হাতে চাচা খুন

বগুড়ায় ভাতিজার হাতে চাচা খুন


বগুড়ার শিবগঞ্জে ঈদ উপলক্ষে নারিকেল ও সেমাইয়ের ব্যবসায় লাভের মাত্র ১ হাজার টাকা কম দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা শামীম হোসেন (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ভাতিজা রনি মিয়া (২২) ও তার বাবা শাহিনুর মিয়া (৪৫)কে আটক করেছে।রোববার (২৪ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বিহারপুর গ্রামের আকতার হোসেন ধলুর ছেলে।
জানা গেছে, শামীম ও তাঁর বড় ভাই শাহিনুর মিলে ঈদ উপলক্ষে কাঁচামালের ব্যবসার পাশাপাশি সেমাই ও নারিকেলে বিক্রির ব্যবসা শুরু করে। রোববার বেচাকেনা শেষে বাড়িতে বসে লাভের টাকার ভাগবাটোয়ারা করা হয়। এতে শামীমের ভাগে ১ হাজার টাকা কম হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়।

এসময় শাহিনুরের ছেলে রনি মিয়া বাবার পক্ষ নিয়ে চাচা শামীমের পেটে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশিরা গুরুতর অসুস্থ শামীমকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে প্রতিবেশীরা শাহিনুর ও রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ সার্কেল) কুদরত-ই-খোদা শুভ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান ” ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে মোকামতলা তদন্ত কেন্দ্রে নিয়ে এসে ২ জনের বিরুদ্ধে আনিও অভিযোগ প্রমানিত হয় তাদেরকে আটক করা হয়। সেমাই ও নারিকেল এর ব্যবসার লাভের ১হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে রনি তার চাচাকে ছুরিকাঘাত করে খুন করে। আটকৃতরা হলেন, রনি মিয়া (২২) ও তার পিতা শাহীন (৪০)”
মরদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com