সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৬ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে ৬ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের ১৪ শিক্ষার্থী ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছয় শিক্ষকের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌস লিনা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী ও উপজেলার ছয় শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু বলেন, গত ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিশু পরিবারের এক ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর মাধ্যমিকের আর চার শিক্ষার্থী ও প্রাথমিকের আটক শিক্ষার্থী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়।

তিনি বলেন, বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিকে পড়ুয়া আটজনসহ ১৩ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের পৃথক স্থানে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহাবুব আলম জানান, শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী করোনায় আক্রান্তের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এছাড়া আক্রান্ত শিক্ষকদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com