সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
একই রশি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

একই রশি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে  সুমন ও তারজরিন। ঘটনাটি ঘটেছে আজ রোববার সন্ধায়।ইসলামপুর ইউনিয়নের এক নাম্বার ইউপি সদস্য তুফানী আলী জানান, বিকেল হতে স্বামী-স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করছিল। পরে সন্ধ্যায় তারা ঘর থেকে বের না হলেও বাড়ির অন্য সদস্যরা তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে কোনো শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা। ঘরে তাদের এক রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে বিষয়টি থানা-পুলিশ কে জানালে পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও জানান, নিহত স্বামী-স্ত্রী মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com