বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বলিউডের পথে জয়া

বলিউডের পথে জয়া

ডেস্ক নিউজ:

বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। নকশাল আন্দোলনের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে এই সিরিজে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জয়া আহসান।কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তিনটি পর্বে বাংলা, হিন্দি, ইংরেজি, তিনটি ভাষায় নির্মাণ হবে রাজনৈতিক এই সিরিজ। যেখানে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী আর তাঁর স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।জয়া আহসান প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, ‘আমার জয়া যোগ তখন থেকেই। জয়া অনুরোধ জানিয়েছিলেন, জাতীয় স্তরের কাজে তাঁকে সুযোগ দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের জন্য বলতেই এক কথায় রাজি তিনি।’প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রযোজনা সংস্থা সিনেক্স-এর প্রযোজনায় সব ঠিক থাকলে সিরিজটি আগামী বছর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। গত দেড় বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। শুটিং হতে পারে কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন ও রাশিয়াতে।

সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে রণিত রায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেককে। এ ছাড়া থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা; যাঁদের নাম পরে জানানো হবে।

সিরিজের তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থি আন্দোলনের কাহিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com