শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
মুসলমানদের ঈদের শুভেচ্ছা ট্রুডোর

মুসলমানদের ঈদের শুভেচ্ছা ট্রুডোর

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলে উল্লেখ করেন তিনি।কানাডা ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তুমুল জনপ্রিয় তরুণ এই রাজনীতিক।

কানাডার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেয়া ভিডিওতে ট্রুডো বলেন, সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদ্যাপন।

ভিডিওতে তিনি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন।‘যেহেতু আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদ্যাপন ভিন্ন হবে। যেমনটা পুরো রমজান জুড়ে হয়েছে, মুসলিম কানাডীয়রা ঘরে নামাজ পড়বে। বিশেষ এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।’

করোনা সংকটে কানাডীয় মুসলমানদের অবদানের কথাও ঈদ শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন ৪৮ বছর বয়সী ট্রুডো- ‘রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে মুসলিম কানাডীয়রা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন। 

আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিতে মুসলিম কানাডীয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি দিতে এবং আমরা যে বৈচিত্র্যপূর্ণ জাতিতে পরিণত হয়েছি তা উদ্যাপন করতে ঈদুল ফিতর আমাদের সবার জন্য একটা সুযোগ।

স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com