বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
চার মাস পর উঠে গেল ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

চার মাস পর উঠে গেল ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

শার্শা ( যশোর ) প্রতিনিধি :

দীর্ঘ চার মাস পর ভারত ফেরত পাসপোর্টযাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন উঠে গেল। তবে এখন থেকে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী করোনা নেগেটিভ যাত্রীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ভারত ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগবে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র চালু থাকবে। গত ২৬ এপ্রিল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন চালু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিসিডি ডাঃ মোঃ নাজমুল ইসলাম স্বাক্ষরিত ৭ সেপ্টেম্বর এক চিঠিতে (স্মারক নং- স্বা:/অধি:/রো:নি:/আইএইচআর/কোয়ারেন্টিন/২০২১/২২৫৯ তারিখ-
০৭/০৯/২১) এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের ওই চিঠিতে আরো উল্লেখ আছে যাদের বয়স ১০ বছর তারা কোভিড-১৯ এর আরটিপিসিআর রিপোর্ট এর আওতায় আসবে না। ভারত ফেরত অন্যান্য সকল যাত্রীদের আরটি পিসিআর কোভিড -১৯ এর নেগেটিভ সনদ বাধ্যতামুলক থাকতে হবে। সম্প্রতি ভারতে নতুন করোনার ধরন বেড়ে যাওয়ায় সরকার ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সিস্টেম চালু করে। ইতিমধ্যে করোনা সংক্রামণ কমতে শুরু করায় এবং আগের চেয়ে ভারতের পরিবেশ অনেকটা উন্নতি হওয়ায় ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর পরিবর্তে হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারত ফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার
আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে তারা সরাসরি নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করতে পারবেন। তবে যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ থাকবে তাদেরকে অবশ্যই আইসোলেশনে
থাকতে হবে। যারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে তাদেরও পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, আজ থেকে যারা ভারত থেকে ফিরবেন তারা করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। তবে তাদের বাধ্যতামুলক কোভিড-১৯ এর নেগেটিভ সনদ থাকতে হবে।

যশোরের শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, আজ বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল করে হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com