বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
জীবননগর গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু, মানুষের উপচে পড়া ভীড়

জীবননগর গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু, মানুষের উপচে পড়া ভীড়

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে টিকা দেয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ নিতে সকাল থেকে টিকা কেন্দ্রেগুলোর বাইরে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। টিকা পেতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে।

জীবননগর উপজেলায় ৭ই আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিয়েছেন। এবং প্রথম ডোজ নেওয়া ব্যাক্তিরা যাতে সবাই দ্বিতীয় ডোজ নিতে পারে তার জন্য ইউনিয়ন পরিষদ ও পৌর সভার পক্ষ থেকে মাইকিং করেন।

এদিকে সকালে টিকাকেন্দ্রগুলো পরিদর্শণ করেন জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম,জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কমকতা ডাঃ সেলিমা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও )ডা.মাহমুদ বিন হেদায়েত সেতু,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল।

জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানা যায়,জীবননগর উপজেলার সাবেক তিনটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে প্রথম ডোজের টিকাগ্রহন করেছিল ২হাজার ৩৮৯জন এবং জীবননগর পৌর সভার তিনটি ওয়ার্ডে প্রথম ডোজ টিকাগ্রহন করেছিল ১হাজার ৮শ জন।

জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কমকতা ডা.সেলিমা আক্তার বলেন, যারা গণটিকার প্রথম ডোজ গ্রহণ করেছিল তারা সবাই দ্বিতীয় ডোজ পাবে।তা ছাড়া টিকাগ্রহন করে এখনও পর্যন্ত কারও কোন সমস্যা দেখা দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com