বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঈদেরদিনের স্পেশাল ডেজার্ট:বাকলাভা

ঈদেরদিনের স্পেশাল ডেজার্ট:বাকলাভা

মধ্যপ্রাচ্য,দক্ষিণ এশিয়া এবং বলকান অঞ্চলের বহুল প্রচলিত 
মিষ্টি হচ্ছে বাকলাভা। খুবই সুস্বাদু এই মিষ্টি কিংবা ডেজার্টটি বাদাম কুঁচির সাথে স্তরে স্তরে বাটার এবং তার সাথে মিষ্টি করার জন্য চিনির শিরা বা মধু দিয়ে প্রস্তুত করা হয়। মেহমানদারী কিংবা যেকোন অনুষ্ঠানে খাবারের পর একটা মিষ্টি আইটেম কিংবা ডেজার্ট না হলেই যেন নয়। আর ভিন্নধরনের বাকলাভা হলেই তো আর কোন কথাই নেই। কিন্তু বাহির থেকে কিনে তো খাওয়াই হয়। সহজ এবং মজাদার এই আইটেমটি কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন। কিভাবে তাই ভাবছেন তো? আমরা আজকে আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের সুস্বাদু ও আকর্ষনীয় ডেজার্ট বাকলাভা তৈরির সহজ ঘরোয়া উপায়। তো, দেড়ি না করে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার এই আইটেমটি।

মজাদার বাকলাভা তৈরির পদ্ধতি

উপকরণ

গলানো বাটার- ২ কাপ

পেস্তা- ১.৫ কাপ

চিনি- ১ কাপ

ফিলো শিট- ২০-২৫ টা

কাঠ এবং পেস্তা বাদাম ক্রাশ- ১ কাপ (এক চামচ গোলাপজল দিয়ে ক্রাশ করে নিতে হবে)

লেবুর রস- ১.৫ টেবিল চামচ

পানি- ১ কাপ

লেবুর খোসা- কয়েকটা

প্রস্তুত প্রণালী

১) প্রথমে ওভেন ১০ মিনিট ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।

২) তারপর বাকলাভা তৈরির পাত্রে ফিলো শিটগুলো সেই মাপে কেটে নিন।
৩) এবার বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে একেএকে ১০টা ফিলো শিট বিছিয়ে দিতে হবে।
৪) লক্ষ্য রাখবেন প্রতিটা ফিলো শিটে বাটার ব্রাশ করার পর শিটগুলো উলটিয়ে বিছাতে হবে, যেন বাটারের সাইডটি নিচের দিকে থাকে।
৫) এবার কাঠবাদামকুঁচি বিছিয়ে দিয়ে আবার ফিলো শিট দিয়ে দিতে হবে। এবার এর উপর হালকা করে বাটার দিয়ে দিন।
৬) এখন বাকি শিটগুলো ঠিক একইভাবেই ব্রাশ করে বিছিয়ে দিতে হবে।
৭) তারপর ১৫ মিনিট ওভেনে বেক করতে হবে।
৮) ১৫ মিনিট পর ধারালো ছুড়ি দিয়ে পছন্দমতো শেপে কেটে নিন।
৯) তারপর আবার ১৫ মিনিটের জন্য ওভেনে বেক করে নিতে হবে। এতে উপরের লেয়ার গোল্ডেন ব্রাউন হবে।
১০) ১৫ মিনিট পর আবার শেপ অনুযায়ী কেটে নিন এবং ২ ঘন্টা ধরে ঠাণ্ডা হতে দিন।
১১) এবার চিনির শিরা তৈরি করে ফেলতে হবে। শিরা তৈরি করতে ১ কাপ চিনি ও ১ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে।
১২) ফুটে উঠলে এতে লেবুর রস লেবুর খোসা দিয়ে দিন। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে।
১৩) তারপর গরম শিরা ঠান্ডা বাকলাভার উপর ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন।
ব্যস, তৈরি হয়ে গেলো খুবই সুস্বাদু ভিন্নধর্মী ডেজার্ট বাকলাভা। উপরের পদ্ধতিগুলো ফলো করেই ঘরে বসে তৈরি করতে পারেন মজাদার এই ডিশটি। তো, দেড়ি না করে আজই তৈরি করুন মধ্যপ্রাচ্যের বহুল প্রচলিত ডেজার্ট  বাকলাভা এবং উপভোগ করুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com