বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তৃতীয় বিয়ের পিড়িঁতে অপূর্ব!

তৃতীয় বিয়ের পিড়িঁতে অপূর্ব!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন তিনি। এবারও আলোচনায় এ অভিনেতা। তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজে।

শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেতা। মঙ্গলবার (৩১ আগস্ট) ওল্ড ডিওএইচএসের একটি বাসায় তার গায়েহলুদ সম্পন্ন হয়েছে। আজ ২ সেপ্টেম্বর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, শাম্মা দেওয়ান নামের প্রবাসী এক নারীকে ভালোবেসে বিয়ে করছেন অপূর্ব। শাম্মা আমেরিকার নিউইয়র্ক প্রবাসী। বিয়ের জন্য সম্প্রতি ঢাকা এসেছেন তিনি। গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে তার বাসাতেই।

সূত্র আরও জানায়, প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে প্রণয় গড়ে ওঠে শাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গুঞ্জন প্রসঙ্গে জানতে অপূর্বর ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা আংশিক সত্যি। অভিনেতার ভাষায়, ‘চুপিসারে বিয়ে বা গতকাল গায়েহলুদ ছিল সেটা সত্যি না। বিয়ে আজকে (২ সেপ্টেম্বর) হচ্ছে, এটা সত্যি। বিয়ে তো আসলে গোপনে করা যায় না। গোপন করার চেষ্টা করলেও কখনো থাকে না। আর আমার পক্ষে তো সম্ভবই না।’

বিয়ে সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে অপূর্ব বলেন, ‘আমি কোনো অপরাধ করতে যাচ্ছি না যে, আমাকে লুকিয়ে বা চুপিসারে করতে হবে। এটা জানবেই। স্বাভাবিকভাবে এটা জানাতেই হবে। যেভাবে প্রথমে বিষয়টি জানাজানি হয়েছে সেটা করতে চাইনি। আমি সুন্দর করে সবাইকে জানাতে চেয়েছিলাম।’

পাত্রীর পরিচয় জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রেই বড় হয়েছে। তার পরিবার সেখানেই থাকে। শাম্মা বিবিএ সম্পন্ন করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে।’

এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২০২০ সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com