শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সশরীরে সাত কলেজের পরীক্ষা কার্যক্রম

সশরীরে সাত কলেজের পরীক্ষা কার্যক্রম


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার থেকে বিকেল ৩টায় সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সশরীরে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।
এর আগে গত মাসের ১৮ তারিখ অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে কলেজগুলোর অধ্যক্ষদের সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে রুটিন প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ২য় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষা কার্যক্রমও সশরীরেই শুরু হবে।
সরেজমিনে ঢাকা কলেজে ঘুরে দেখা যায়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মূল ফটক থেকেই বি এন সি সির সদস্যরা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়া জানা গেছে হলগুলোতেও আসন বিন্যাসে যথেষ্ট ফাঁকা রেখে বসানো হয়েছে ।
এ সম্পর্কে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে শুরুতে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের অংশগ্রহণ করানো হলেও পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের পরীক্ষাও সশরীরে স্বাস্থ্যসুরক্ষা মেনে শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com