বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীর করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহীর করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

সোহানুল হক পারভেজ তানোর( রাজশাহী) :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত দু’জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন। এছাড়া করোনা নেগেটিভ হয়ে পরবর্তি স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রামেকের করোনা ইউনিটে এই পাঁচজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যেরাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দু’জন ও পাবনার একজন। যাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৩ জন। তাদের মধ্যে ৭৪ জন করোনা পজিটিভ। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর করোনা নেগেটিভ হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছে ২৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রাজশাহীতে কমেছে করোনা সংক্রমণের হার। সোমবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৯ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশে। এর আগের দিন রোববার ছিল ১২ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া গত শনিবার এ জেলায় সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৩১ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com