বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
নওগাঁর মহাদেবপুরে করোনার টিকা দেয়া বন্ধ মানুষের হাহাকার

নওগাঁর মহাদেবপুরে করোনার টিকা দেয়া বন্ধ মানুষের হাহাকার

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৩১ আগস্ট ২০২১

নওগাঁর মহাদেবপুরে টিকার সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে টিকাদান। টিকা নেয়ার জন্য এই উপজেলার লক্ষ মানুষ এখন হাহাকার করছেন। দেড় মাস আগে রেজিষ্ট্রেশন করেও টিকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। অনেকেই যোগাযোগ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানান, পর্যাপ্ত টিকার সরবরাহ না থাকায় মঙ্গলবার ৩১ আগস্ট থেকে এই উপজেলায় টিকা দেয়া বন্ধ রয়েছে। আগে মানুষ টিকা নিতে অনিহা প্রকাশ করলেও এখন গ্রামে গঞ্জে মানুষ ব্যাপক হারে টিকা নেয়ার আগ্রহ দেখাচ্ছেন।সবশেষ এক সপ্তাহ আগে ২২ আগস্ট এখানে ৬০০ টিকা আসে।

তিনি আরও জানান, মঙ্গলবার পর্যন্ত এই উপজেলায় টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ১ লাখ ৫ হাজার ১৭৬ জন। টিকা দেয়া হয়েছে প্রথম ডোজ ২১ হাজার ৭০১ জনকে, আর দ্বিতীয় ডোজ ১৪ হাজার ৪৫৪ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া বাকি আছে ৭ হাজার ৩০০ জন। এছাড়া জরুরী পাশপোর্টের জন্য টিকা দেয়া হয়েছে ২১ জনকে। রেজিষ্ট্রেশন করেও এখনও টিকা পাননি ৮৩ হাজার ৪৩৫ জন। টিকার সরবরাহ পাওয়া গেলে তাদের সকলকেই টিকা দেয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com