শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু ও আক্রান্ত ১৬ জন

ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু ও আক্রান্ত ১৬ জন

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
২৮-০৮-২১ইং

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। এ জেলায় মৃত্যু ও আক্রান্ত অনেকটাই কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৩ জন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে সববেশি মৃত্যু হয়েছে সদরে ২০৭, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন।

শনিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৬ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪১ দশমিক ২ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮,৯৩৪ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াই করে ২০২ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৭৪২৫ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১২ ও আইসোলেশনে ১৩ জন রয়েছে।

উপজেলাগুলিতে মোট ভর্তি ২১জন। তবে আজ শনিবার নতুন করে করোনায় আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com