মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য বিতরণ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


আজ ২৫ আগস্ট বুধবার বেলা ১২টায় সিলেট মহানগরের পিটিআই মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট কামাল আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েছ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবাংশু দাস মিন্টু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com