বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদের একদিন আগে ঘরমুখো মানুষের ভিড় কাঁঠালবাড়ী ফেরিঘাটে

ঈদের একদিন আগে ঘরমুখো মানুষের ভিড় কাঁঠালবাড়ী ফেরিঘাটে

আগামীকাল ঈদ।করোনা পরিস্থিতিতে এবার ঈদের আমেজে ঘাটতি থাকলেও পরিবার-পরিজনের সাথে ঈদের সময়টুকু কাটাতে মানুষের ব্যস্ততার কমতি নেই।তাই রবিবার(২৪মে) সকাল থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরিতে রয়েছে ঘরমুখো যাত্রীদের ভীড়। লঞ্চ-স্পিডবোট গত প্রায় ২ মাস ধরে বন্ধ থাকায় ওই দুই ঘাটেই বিরাজ করছে ভুতুরে নিরবতা। যাত্রীদের পুরো চাপ এখন ফেরিঘাটে। যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রীদের উপচে পড়া ভীড় রয়েছে ফেরিতে। তবে এখন ঢাকা থেকে দক্ষিনাঞ্চলমুখী যাত্রীদের চাপই বেশি ফেরিঘাটে।বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে বর্তমানে ১০ টি ফেরি নিয়মিত চলাচল করছে। এর মধ্যে রয়েছে ৩ টি রোরো, ৩ টি ডাম্প, ৩টি কে-টাইপ ও ১ টি মাঝারি ফেরি। পরিবহনের পাশাপাশি যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে ফেরিতে।


গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফেরা যাবে এমন সিদ্ধান্ত এলে ভাড়ায় চালিত প্রাইভেটকার ও মাইক্রোবাসের ব্যস্ততা বেড়ে যায়। ফলে অতিরিক্ত ভাড়া দিয়েই সাময়িক নিজস্ব পরিবহন বানিয়ে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। ফেরিতে কর্মরত এক এক ব্যক্তি জানান,’ফেরিতে গাড়ি উঠানোর জন্য উন্মুক্ত করলেই শতশত যাত্রীতে ভরে যায়। তাদেরকে কোনভাবেই নামানো সম্ভব হয় না। ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি সারাদিনই অসংখ্য যাত্রীরা পদ্মা পার হচ্ছে ফেরিতে।’


বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ঘাটের সহকারি  ব্যবস্থাপক  সামসুল আরেফিন জানান,বর্তমানে ১৩ টি ফেরি চলাচল করছে। সাধারন যাত্রীদের যথেষ্ট ভীড় রয়েছে ফেরিতে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com