বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জার্মানিতে গির্জায় নামাজ আদায়ের অনন্য নজির

জার্মানিতে গির্জায় নামাজ আদায়ের অনন্য নজির

করোনাভাইরাস মহামারির মধ্যে নামাজের জন্য খুলে দেয়া হলো মার্থা লুথেরান গির্জার দরজা।আর এর মাধ্যমেই ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির তৈরি করলো জার্মানি। ছোট মসজিদে শারীরিক দূরত্ব রেখে জামাতের সুযোগ না থাকায় এগিয়ে এসেছে পাশের ওই গির্জা।  

আর সেখানেই দূরত্ব রক্ষা করে গতকাল শুক্রবার জুমাতুল বিদা আদায় করেন বার্লিনের অনেক মুসল্লি। স্থানীয় ইমামও সাদরেই গ্রহণ করেছেন গির্জায় নামাজ আদায়ের আমন্ত্রণ। স্থানীয় ইমামের মতে, পবিত্র রমজানে জামাতে জুমা পড়তে পারাই বড় বিষয়। 

র্থা লুথেরান গির্জার যাজক মনিকা ম্যাথিয়াস বলেন, এখানে যা হয়েছে তা সবার জন্যই আশীর্বাদ। করোনার সময়ে ভালো কিছু করার চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।  

দেশটিতে লম্বা লকডাউন শেষে এই মাসেই ধর্মীয় উপাসনালয় খুলে দেয়া হয় জার্মানিতে। কিন্তু মসজিদে নামাজের সময় দূরত্ব বজায় রাখার নির্দেশনায় স্থান সংকুলান নিয়ে বিপাকে পড়েন বার্লিনের মুসলিম জনগোষ্ঠী। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com