বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় করোনার উপসর্গে নিয়ে বৃদ্ধের মৃত্যু

বরগুনায় করোনার উপসর্গে নিয়ে বৃদ্ধের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় লতিফ খন্দকার (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আমতলী হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মাইঠা চলাভাঙ্গা গ্রামের লতিফ খন্দকার শ্বাসকষ্ট নিয়ে গত ১৯ মে (মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরের দিন ২০ মে (বুধবার) নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। ওই দিন থেকে তিনি হাসপাতালের আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ (শনিবার) সকাল সারে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া বৃদ্ধ লতিফ খন্দকার চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সারে ৮টায় মারা গেছেন। তার নমুনা রিপোর্ট ঢাকা পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com