শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ত্রিশালের ৭ মাসের শিশুসহ মমেক হাসপাতালে করোনায় মৃত্যু ১৬

ত্রিশালের ৭ মাসের শিশুসহ মমেক হাসপাতালে করোনায় মৃত্যু ১৬

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনার ইউনিটে ৭ মাসের শিশুসহ আজ ১৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃত্যুঃময়মনসিংহের ত্রিশালের ইশরাত (৭ মাস),সদরের ফিরোজা(৬০)গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা বেগম (৭০)।
উপসর্গ নিয়ে মৃত্যুঃ ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com