বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনায় আক্রান্ত চিকিৎসক নুজহাত চৌধুরী ও মাহতাব স্বপ্নীল।

করোনায় আক্রান্ত চিকিৎসক নুজহাত চৌধুরী ও মাহতাব স্বপ্নীল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক দম্পতি সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দম্পতি হলেন, হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। তাদের ১৪ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব নিজেই বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘ আমি করোনায় আক্রান্ত, স্ত্রী নুজহাত আর আমাদের সন্তান ও করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা বাসাতেই আছি, তেমন কোনও শারীরিক সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনও লক্ষণ উপসর্গ ছিল না। তবে কিছু সমস্যা দেখতে পেয়ে পরীক্ষা করাতে দেই। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন যেন দ্রুত সবাই সুস্থ হয়ে উঠতে পারি।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী একাত্তরে শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে। একইসঙ্গে এই দম্পতি ঘাতক-দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com