রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লায় করোনা শনাক্ত ২৮২, মৃত্যু ৪, সুস্থ্য ৫১৩

কুমিল্লায় করোনা শনাক্ত ২৮২, মৃত্যু ৪, সুস্থ্য ৫১৩


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৫১৩ জন।
বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় এক হাজার ৮২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ১ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৪৫ হাজার ২৬৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৪০ হাজার ৭৫৩ জনের। এর মধ্যে ৩৫ হাজার ২৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৭৮ জন। আর মারা গেছেন ৮৩৩ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকা, নাঙ্গলকোট, মুরাদনগর ও চৌদ্দগ্রাম উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৭৩ জন, আদর্শ সদরের ১০ জন, সদর দক্ষিন ৯ জন, বুড়িচং ৫ জন, বি-পাড়া ১০ জন, চান্দিনা ১৫ জন, চৌদ্দগ্রাম ৩৩ জন, দেবীদ্বার ১ জন, দাউদকান্দি ২ জন, লাকসাম ৩২ জন, লালমাই ৩ জন, নাঙ্গলকোট ৩৪ জন, বরুড়া ১২ জন, মনোহরগঞ্জ ১৪ জন, মুরাদনগরের ৭ জন, মেঘনা ৬ জন ও হোমনা ১৬ জন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com