শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নেত্রকোনার সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান ভারতীয় চোরাচালান আটক

নেত্রকোনার সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান ভারতীয় চোরাচালান আটক

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি ও ভবানীপুর বিওপি’র জোয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে প্রসাধনী সামগ্রী, নানা ধরণের তেল, বিস্কুট ও চকলেট।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫ শত ৫৪ টাকা। জব্দকৃত এ সকল মালামাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com