বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গনটিকাদান কেন্দ্রে দু’পক্ষের মাঝে হাতা-হাতি

গনটিকাদান কেন্দ্রে দু’পক্ষের মাঝে হাতা-হাতি


কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ


মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গনটিকাদান কেন্দ্রে দু’পক্ষের মাঝে হাতা-হাতির ঘটনা ঘটে। তবে এই ইউনিয়নের বরাদ্ধকৃত টিকা দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ সাহাদাত হোসেন স্বেচ্ছাচারিতা করে অন্য এলাকার লোকজনের মাঝে টিকা প্রদান করায় হাতা-হাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প.কল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।সরেজমিন ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার গোপারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাবেক (১.২.৩) গনটিকাদান কেন্দ্রে সকালে টিকা দেয়া শুরু করেন কেন্দ্র পরিদর্শন কারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (এইচ আই) স্বাস্থ্য সহকারী মোঃ সাহাদাত হোসেন। তিনি স্বেচ্ছাচারিতা করে তার নিজের লোক কালকিনি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের লোকজনের মাঝে গোপন ভাবে গোপালপুর ইউনিয়নে বরাদ্ধকৃত টিকা তাদের প্রদান করেন। এ ঘটনা গোপালপুর ইউনিয়নের লোকজন দেখতে পেয়ে প্রদিবাদ করেন। পরে এ নিয়ে দু’পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প.কল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টিকা দিতে আসা ইউসুফ বলেন, আমাদের ইউনিয়নের বরাদ্ধকৃত টিকা স্বাস্থ্যকর্মি সাহাদাত হোসেন পৌরসভাসহ অন্য ইউনিয়নের লোকজনকে দিয়ে দিছে। এখন আমরা আমাদের টিকা পাইতেছিনা।এ বিষয়টি স্বাস্থ্য সহকারী সাহাদাত হোসেনকে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন জিজ্ঞেস করলে তিনি বলেন, পৌরসভা ও অন্য ইউনিয়নের লোকজনকে টিকা দিলে সমস্যা কি।গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, আমাদের যে সিমিত টিকা দেয়া হয়েছে, তা যদি পৌরসভাও অন্য ইউনিয়নের লোকজনকে দেয়া হয় তাহলে আমার ইউনিয়নের জনসাধারন ঠিকমত পাবে না। তাই আমি এ বিষয় প্রতিবাদ করলে স্বাস্থ্যকমি আমার সাথে উল্টো তর্ককরে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প.কল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। গোপালপুর ইউনিয়নের টিকা অন্য এলাকার লোকজনের মাঝে দেয়া হয়েছে। তবে গোপালপুরের জনগনের মাঝে যাতে টিকা দিতে পারে তার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com