শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
নেত্রকোণায় করোনা পরিস্তিথি সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নেত্রকোণায় করোনা পরিস্তিথি সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহামারী করোনা পরিস্তিথি, জেলার সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান মতবিনিময় সভায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি নেত্রকোণা জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন নেত্রকোনায় মুজিব চত্তর, বঙ্গবন্ধু ম্যুরাল (চেতনার বাতিঘর) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণারসহ জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এ সকল পরিকল্পনা বাস্তবায়নে তিনি সাংবাদিকসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সরকারের সময়োচিত কার্যকর পদক্ষেপ নেয়ায় নেত্রকোনায় করোনা সংক্রমন ও মৃত্যু কমে আসছে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

মত বিনিময় সভায় নেত্রকোনার সার্বিক উন্নয়নের গৃহীত নানা পরিকল্পনা ভিডিও চিত্রের মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ্ আল মাহমুদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com