বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ২৩ জুন, মঙ্গলবার বিএমএর কেন্দ্রীয় কার্যলয় থেকে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৪৬৪ জন মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আর মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন। ২১ জুন, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com