শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
এলজিআরডি মন্ত্রীর অর্থায়নে কুমিল্লার মনোহরগঞ্জে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন

এলজিআরডি মন্ত্রীর অর্থায়নে কুমিল্লার মনোহরগঞ্জে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


মহামারী করোনার চিকিৎসা সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে ৩১ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন, মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, আব্দুল মান্নান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল আরো অনেকে।
এর আগে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ স্থাপনকালে করোনা রোগীদের অক্সিজেনের প্রাথমিক চাহিদা মেটাতে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান ইবনে আমিনের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন। মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার মানোন্নয়নে মন্ত্রীর সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com