বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ঈমাম ও মুয়াজ্জিন

ডিমলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ঈমাম ও মুয়াজ্জিন

ঈদ সামনে রেখে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাননীয় প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” এর অংশ হিসেবে ডিমলা  উপজেলার ৫১৩ টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শনিবার ডিমলা উপজেলা পরিষদ হলরুমে, ডিমলা উপজেলার ৫১৩ টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মসজিদে ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ আসনের সাংসদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, আনোয়ারুল হক সরকার মিন্টু, সাঃ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ ডিমলা, মফিজ উদ্দিন শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিমলা থানা। 

আফতাব উদ্দিন সরকার এম,পি বলেন, অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমনের কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। আমরা সম্মিলিতভাবে জনগনের পাশে আছি, এবং এ কঠিন পরিস্থিতিতেও সব মানুষের কাছে সরকারের সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, এই সংকটে, মসজিদের কমিটিতে যারা আছেন তারা সহ সকল বিত্তবানদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, এই সংকটে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে দিয়েছেন। আমি আশা করি, আগামীতে প্রতি মাসে ইমাম ও মুয়াজ্জিনদের জন্যে সম্মানী ভাতা চালু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com