শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বরগুনার তালতলীর ইউএনও করোনায় আক্রান্ত

বরগুনার তালতলীর ইউএনও করোনায় আক্রান্ত

মোঃসাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলা নির্বাহি অফিসার মোঃ কাওছার হোসেন (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে ইউএনও কাওসার হোসেন তিনি অসুস্থ ছিলেন। গতকাল (৭ আগস্ট) তার নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ হয়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

ইউএনও কাওসার হোসেন বলেন, গত বুধবার ৪ আগস্ট অসুস্থবোধ করেন তিনি এবং তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা যায়। পরে গতকাল শনিবার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ওইদিনই পরীক্ষার তাঁর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর হালকা জ্বর, মাথাব্যথা ও গলা ব্যথা আছে।

তালতলী স্বাস্থ্য কর্মকর্তা আঃ মোনায়েম সাদ বলেন, ৪ আগস্ট ইউএনওর করোনার উপসর্গ দেখা দেয়। পরে গত কাল ৭ অগাষ্ট তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর আগে তিনি করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেন। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com