শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
যশোরে ৫৭ হাজার ২২২ জনের গণটিকা গ্রহণ

যশোরে ৫৭ হাজার ২২২ জনের গণটিকা গ্রহণ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


শনিবার (৭ আগস্ট) যশোর জেলায় ৫৭ হাজার ২২২ জন গণটিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩১ হাজার ১০৬ জন পুরুষ ও ২৬ হাজার ১১৬ জন নারী রয়েছেন। লক্ষ্যমাত্রার চেয়ে ৮শ’ জন বেশি টিকা নিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, ৫৭ হাজার ২২২ টিকা গ্রহণকারীর মধ্যে যশোর পৌরসভায় ১ হাজার ৮শ’ সদর উপজেলায় ৯ হাজার জন , কেশবপুর উপজেলায় ৫ হাজার ৪৩৭ জন, অভয়নগর উপজেলায় ৪ হাজার ৮০১ জন, মণিরামপুর উপজেলায় ১০ হাজার ২৩৩ জন, বাঘারপাড়া উপজেলায় ৫ হাজার ৩৪০ জন, শার্শা উপজেলায় ৬ হাজার ৮৩৫ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ হাজার ১৮৭ জন ও চৌগাছা উপজেলায় ৬ হাজার ৫৮৯ জন রয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, সকাল ৯ টায় যশোর উপশহর ইউনিয়নে গণটিকা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এসময় পেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ ও উপশগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান প্রমুখ। ডা. রেহেনেওয়াজ আরও জানান, গণটিকা কর্মসূচি রীতিমতো উৎসবে রুপ নেয়। মানুষের সরব উপস্থিতিতে নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শেষ হয়। শার্শা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, তিনটি স্তরে সুপারভিশন টিমের সদস্যরা টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এখনো পর্যন্ত কোন টিকা গ্রহণকারী কারো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, গণটিকার পাশাপাশি আরও ২ হাজার ৫শ’৭৯ জনকে নিয়মিত (রুটিন) টিকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, যশোর জেলার ৯১ টি ইউনিয়নে ৫৪ হাজার ৬শ’ ও যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডের
১৮ শ’ জনকে টিকা প্রয়োগ কার্যক্রম চলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com