শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
টিকা নিয়ে রাজনৈতিক বক্তব্য পরিহার করুন।

টিকা নিয়ে রাজনৈতিক বক্তব্য পরিহার করুন।

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রামে ৭ই জুলাই ১৬ নং চকবাজার ওয়ার্ড মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন টিকা নিয়ে রাজনৈতিক বক্তব্য পরিহার করুন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে মোট ২ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে ২ ডোজ টিকা পেয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার। ১ ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৯ হাজার। হিসাব অনুযায়ী প্রায়ই ২ কোটি ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে। এই অবস্থায় দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী কিভাবে বলেন এক সপ্তাহের মধ্যে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন,
টিকাদান পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক টাস্কফোর্সের তথ্য অনুযায়ী বাংলাদেশে দৈনিক টিকাদানের হার ০.১১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনে টিকা পাচ্ছে ০.১১ জন। এই হার আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোর চাইতে পিছিয়ে। ফলে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রী, এমপি, আওয়ামী রাজনীতিবিদরা কিভাবে এই বছরের মধ্যে বাংলাদেশের ৪০% মানুষকে ২ ডোজ টিকা দিবে ? সেটা শুধুমাত্র তাদের রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। তাই সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিজকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার আহবান জানান।
তিনি আজ ০৭ আগস্ট, শনিবার বাদে যোহর ১৬ নং চকবাজার কাপাসগোলা জামতলা মসজিদ সংলগ্ন ও এর আশেপাশে এলাকায় গণ সচেতনামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে এ কথা বলেন।
এর আগে কাপাসগোলা জামতলা জামে মসজিদে নগর বিএনপি’র সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন এর মাতা সুলতানা রাজিয়া বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল মরহুমা সুলতানা রাজিয়া বেগম এর আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া ও মোনাজাত করেন জামতলা জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল মান্নান। এতে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক জননেতা ডা.শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, পাঁচলাইশ থানা বিএনপি’র সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, চকবাজার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নূর হোসেন, সালাউদ্দিন কায়সার লাবু, মোহাম্মদ মহসিন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক হাসান ওসমান, এম এ হালিম বাবলু, বিএনপি নেতা মোহাম্মদ জামাল আহমেদ, মোহাম্মদ আবু আহমেদ, শহিদুল আলম খসরু, লেদু মেম্বার, মো: নাজিমুল হক নাজু, জাকির হোসেন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, রঞ্জু মিয়া, একরামুল হক, মোহাম্মদ জসিম, আসাদুর রহমান টিপু, নুরুল আলম শিপু, আলমগীর, মোহাম্মদ ওসমান, মোঃ শওকত হোসেন, শারিয়া খোকন, মো. মাসুদ, ছাত্রনেতা শহীদুল ইসলাম,মো: সালাউদ্দিন শাহেদ, সামিয়া আমিন জিসান, মোঃ মামুন, আলাউদ্দিন আলো, সাজু, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ কামাল, শহীদ, বাপ্পি ইউসুফ, জহির মারুফুল হক চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com