শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
গভীর রাতে বৃষ্টিতে ভিজে করোনায় মৃত বৃদ্ধার সৎকার করল এসো গৌরীপুর গড়ি সংগঠন

গভীর রাতে বৃষ্টিতে ভিজে করোনায় মৃত বৃদ্ধার সৎকার করল এসো গৌরীপুর গড়ি সংগঠন


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


একদিকে করোনা ভীতি ও অন্যদিকে ভারী বৃষ্টির কারনে করোনায় মৃত স্থানীয় এক ৮০ বছরের বৃদ্ধার সৎকারে গভীর রাতে এগিয়ে আসছিলেন না কেউ। এ খবর পেয়ে ছুটে আসেন এসো গৌরীপুর গড়ি নামে স্থানীয় সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। শুক্রবার (৬ আগস্ট) দিনগত রাত ৩ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশানে করোনা ভীতি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ওই মৃত বৃদ্ধার সৎকার কাজ সম্পন্ন করেন তারা। এ সৎকারের ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজনের অনেকেই এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মহৎ কাজের জন্য সাধুবাদ জানান।
এ সৎকার কাজে অংশ নেন এসো গৌরীপুর গড়ি সংগঠনের প্রধান সম্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য শংকর ঘোষ পিলু, প্রদীপ রানা, সুশান্ত চন্দ্র রায় প্রমুখ।
শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৌরীপুর পৌরসভার মধ্যবাজার এলাকার স্বর্গীয় শংকর লাল দাসের স্ত্রী নিয়তি রানী মারা যান। মৃত্যুর পর তার মরদেহ গৌরীপুরে নিয়ে আসা হলে করোনা ভীতি ও বৃষ্টির কারনে গভীর রাতে কেউ সৎকারে এগিয়ে আসেনি। এসময় খবর পেয়ে সৎকার কাজ সম্পন্ন করেন এসো গৌরীপুর গড়ি সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব জানান, করোনাকালে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এসো গৌরীপুর গড়ির সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে বাড়িতে বিনামুল্যে তারা অক্সিজেন সেবা দিয়ে আসছেন। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে বিনামুল্যে পালস অক্সিমিটারের ব্যবস্থা করেছেন। এছাড়া বিনামুল্যে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন বলে জানান তিনি।
সংগঠনের প্রধান সম্বনয়ক আবু কাউছার চৌধুরী রন্টি জানান, করোনাকালে তাদের এ স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী অব্যাহত থাকবে। এ কর্মসূচী অব্যাহত রাখতে সকলের সহযোগিতা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com